আল-মাদ্রাসাতুল আরাবিয়া বাংলাদেশ – অনলাইন হিফজ মাদ্রাসা
গভমেন্ট রেজি: ১০৬২৪ 01795531839
Logo

আল-মাদ্রাসাতুল আরাবিয়া

অনলাইন হিফজ মাদ্রাসা

ভর্তি চলছে

ঘরে বসেই হোক কুরআনের আলোয় পথচলা

জেনারেল পড়াশোনার পাশাপাশি পবিত্র কুরআনের হাফেজ/হাফেজা ও আলেমা হবার সুবর্ণ সুযোগ। সম্পূর্ণ পর্দার সাথে, চেহারা না দেখিয়ে অডিও বা স্ক্রিন শেয়ারের মাধ্যমে বিশ্বমানের পাঠদান।

অ্যাপ ডাউনলোড
بِسْمِ اللَّهِ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন

خَيْرُكُمْ مَنْ تَعَلّمَ الْقُرْآنَ وَعَلَمَه

“তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই, যে নিজে কুরআন শিখে এবং অন্যকে তা শিখায়।”

– সহীহ বুখারী, হাদীস ৫০২৭

হিফজুল কুরআনের গুরুত্ব ও তাৎপর্য

পবিত্র কুরআন মহান আল্লাহর অসীম নিয়ামত। এই কুরআন বুকে ধারণ করা বা হিফজ করা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি অর্জন। একজন হাফেজে কুরআন কেবল একটি বই মুখস্থ করেন না, বরং তিনি তাঁর হৃদয়কে আল্লাহর নূরে আলোকিত করেন। শৈশব বা কৈশোরে যখন একটি শিশু কুরআন হিফজ করে, তখন তার মেধা, মনন এবং চরিত্র এক অনন্য পবিত্রতায় গড়ে ওঠে।

আধুনিক যুগে জেনারেল শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার যে শূন্যতা দেখা দেয়, তা পূরণের জন্যই আমাদের এই অনলাইন হিফজ মাদ্রাসার পথচলা। এখন আপনার সন্তানকে মাদ্রাসার পরিবেশে না পাঠিয়েও, ঘরের নিরাপদ পরিবেশে, আপনার চোখের সামনেই তাকে হাফেজ বা হাফেজা হিসেবে গড়ে তুলতে পারবেন।

“যে বক্ষে কুরআনের কোনো অংশ নেই, তা একটি বিরান বা ধ্বংসপ্রাপ্ত ঘরের মতো।”
– জামে তিরমিযী

কুরআনের হাফেজ হওয়ার ফজিলত

দুনিয়ার সম্মান ও আখিরাতের অফুরন্ত মর্যাদা

দুনিয়ার জীবনে মর্যাদা

কুরআনের হাফেজ সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি।

إِنَّ اللَّهَ يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا

অর্থ: “নিশ্চয়ই আল্লাহ এই কিতাবের মাধ্যমে বহু জাতিকে উচ্চ মর্যাদা দান করেন।”
– মুসলিম, ৮১৭

জান্নাতের সর্বোচ্চ স্থান

দুনিয়াতে যেভাবে কুরআন তিলাওয়াত করতে, সেভাবে তিলাওয়াত করো।

يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ اقْرَأْ وَارْتَقِ

অর্থ: “কিয়ামতের দিন কুরআনের সঙ্গীকে বলা হবে— পড়ুন এবং উপরে উঠুন…”
– তিরমিযী, ২৯১৪

পিতা-মাতার জন্য নূরের মুকুট

যে পিতা-মাতা সন্তানকে কুরআন শিক্ষা দেন, কিয়ামতের দিন তাদের এমন এক সম্মানজনক মুকুট পরানো হবে যা সূর্যের আলোর চেয়েও উজ্জ্বল।

– আবু দাউদ, ১৪৫৩

১০ জনের জন্য সুপারিশ

হাফেজে কুরআন কিয়ামতের দিনে নিজের পরিবারের এমন ১০ জন ব্যক্তির জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যাদের জাহান্নাম অবধারিত ছিল।

– ইবনে মাজাহ, ২১৬

আমাদের বৈশিষ্ট্য সমূহ

যে কারণে আমরা অনন্য এবং বিশ্বস্ত

অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী

আন্তর্জাতিক মানের অভিজ্ঞ হাফেজ, মাওঃ ও মুফতি ক্বারীদের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে শিক্ষা দান করা হয়।

ওয়ান-টু-ওয়ান ক্লাস

একজন ছাত্র বা ছাত্রীর জন্য একজন নির্দিষ্ট অভিজ্ঞ শিক্ষক। কোনো গ্রুপ ভিত্তিক ক্লাস নয়, শতভাগ মনোযোগ নিশ্চিত।

মহিলাদের পৃথক ব্যবস্থা

পুরুষ এবং মহিলা পৃথক ক্লাস। মহিলাদের জন্য হাফেজা ও আলেমা শিক্ষিকার মাধ্যমে সম্পূর্ণ পর্দার সাথে শিক্ষা দান।

প্রবাসী সুবিধা

প্রবাসী ভাই-বোনেরা সুবিধামতো সময়ে ক্লাস করতে পারবেন। স্বল্প সময়ে হিফজ ও ইয়াদের নিশ্চয়তা।

সাপ্তাহিক রিপোর্ট

সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে মেধা বিকাশ যাচাই এবং অভিভাবকদের সাথে নিয়মিত পরামর্শ ও রিপোর্ট প্রদান।

প্রতিযোগিতায় অংশগ্রহণ

জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অনলাইন বা অফলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার বিশেষ সুযোগ রয়েছে।

আমাদের বিভাগ সমূহ

আপনার সন্তানের জন্য উপযুক্ত কোর্সটি বেছে নিন

নূরানী ও নাজেরা বিভাগ

মেয়াদ: ১ বছর

পুর্ণ হিফজুল কোরআন

মেয়াদ: ৩-৪ বছর

হিফজ রিভিশন বিভাগ

মেয়াদ: ১ বছর

প্রতিযোগী বিভাগ

মেয়াদ: ১ বছর

মহিলাদের আলেমা কোর্স

মেয়াদ: ৬ বছর

প্রাইভেসি পলিসি ও নিয়মাবলী

মাদ্রাসার শৃঙ্খলা রক্ষার্থে অত্যাবশ্যকীয় নিয়মাবলী

নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কোনো কারণে উপস্থিত থাকতে না পারলে পূর্বেই শিক্ষক বা কর্তৃপক্ষকে জানাতে হবে। পরপর ৩ দিন বিনা নোটিশে অনুপস্থিত থাকলে কারণ দর্শাতে হবে।

প্রতি মাসের ১-৫ তারিখের মধ্যে চলতি মাসের বেতন পরিশোধ করতে হবে। ভর্তি ফি অফেরতযোগ্য। তবে বিশেষ কারণে ক্লাস শুরু হওয়ার আগে বাতিল করলে কর্তৃপক্ষ বিবেচনা করতে পারে।

মহিলাদের ক্লাস সম্পূর্ণ শরয়ী পর্দার আড়ালে মহিলা শিক্ষিকার মাধ্যমে পরিচালিত হয়। ভিডিও অপশনাল তবে স্ক্রিন শেয়ার বা অডিও মাধ্যমে শতভাগ বিশুদ্ধতা নিশ্চিত করা হয়।

ক্লাস করার জন্য একটি স্মার্টফোন/ল্যাপটপ এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ প্রয়োজন। ক্লাস গুগল মিট, জুম বা আমাদের নিজস্ব অ্যাপের মাধ্যমে পরিচালিত হবে।

নাম্বার কপি করা হয়েছে!